জাতীয় সংবাদ

রেললাইন কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেলের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে গেছে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে করে গতকাল সোমবার ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটানার পর ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে আসেনি এবং ময়মনসিংহ থেকে কোন ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। লাইন কেটে নিয়ে যাওয়ার নিশ্চিত করে মানুষের রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য গফরগাঁয়ে রিলিফ ট্রেন গেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button