জাতীয় সংবাদ

আজকের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

প্রবাহ রিপোর্ট : অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির আজ বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি ঘোষণা করায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। এতে সই করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন। গত ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। প্রথমদিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত সোমবার ইংরেজি ও গতকাল মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button