মহাকালের পথে মাথা উঁচু করেই বিদায় নিলেন খালেদা জিয়া

প্রবাহ রিপোর্টঃ ৩০ ডিসেম্বর ২০২৫। বাংলাদেশের রাজনৈতিক আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি নিভে গেল। কনকনে শীতের সকালে যখন খবরটি ছড়িয়ে পড়ল যে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং কোটি মানুষের ভরসা¯’ল ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া আর নেই, তখন সমগ্র বাংলাদেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় আ”ছন্ন হয়ে পড়ল । ৮০ বছর বয়সে তাঁর এই মহাপ্রয়াণ এটি একটি যুগের সমাপ্তি, একটি ইতিহাসের পরিসমাপ্তি । তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির সেই ‘ফিনিক্স পাখি’, যিনি ধ্বংসস্তূপ থেকে বারবার উঠে দাঁড়িয়েছেন, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন এবং গণতন্ত্রের জন্য নিজের ব্যক্তিগত সুখ-স্বা”ছন্দ্য বিসর্জন দিয়েছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তাঁর শিয়রে ছিল বড় সন্তান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। লিভার সিরোসিস, কিডনি জটিলতা, এবং হৃদরোগের সাথে দীর্ঘ লড়াই শেষে তিনি হার মানলেন নিয়তির কাছে । কিš‘ এই পরাজয় কেবল শরীরের; তাঁর আত্মার যে আপোষহীন দম্ভ, তা মৃত্যুঞ্জয়ী। ক্ষমতার প্রলোভন বা জেলের ভয় কোনোকিছুই তাঁকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। আজ যখন তাঁকে শেষ বিদায় জানানো হচ্ছে, তখন মনে পড়ছে তাঁর সেই বিখ্যাত উক্তি: “আমার কোনো বিদেশ নেই, এই দেশই আমার ঠিকানা। আমি যা কিছু করি, এই দেশের মানুষের জন্যই করি” । বেগম খালেদা জিয়া, আপনি শান্তিতে ঘুমান। আপনার আপোষহীন সংগ্রামের ইতিহাস এই জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনার প্রবর্তিত শিক্ষায় শিক্ষিত হয়ে যে লক্ষ লক্ষ নারী আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারাই আপনার জীবন্ত স্মৃতিস্তম্ভ। বিদায়, দেশনেত্রী। বিদায়, গণতন্ত্রের জননী।



