জাতীয় সংবাদ
খালেদা জিয়ার জানাজায় খুলনার মঞ্জুসহ হাজার হাজার নেতা-কর্মী

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার জন্য খুলনা থেকে হাজার হাজার নেতা-কর্মী ঢাকায় গিয়েছেন। মঙ্গলবার বিকেলেই রওনা দিয়ে রাত ৮টা নাগাদ ঢাকায় পৌছান মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, খুলনার বিএনপি শোককে শক্তিতে পরিণত করবে ইনশাল্লহ। তবে কত লোক গিয়েছে তা সুনির্দিষ্ট করে বলতে না পারলে হাজার হাজার নেতা-কর্মী জানাজার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেছেন বলে এই নেতা জানান। তিনি বলেন, যে যার মত করে ঢাকায় এসেছেন। মহানগর বিএনপর সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, জানাজা নামাজে অংশ নেয়ার জন্য কত লোক ঢাকায় এসেছে তা বলা কঠিন। কারণ যে যার মত নেতা-কর্মীরা ঢাকায় এসেছে বলে তিনি জানান। তবে অনেক লোক।



