জাতীয় সংবাদ

খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান

প্রবাহ রিপোর্ট : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দাফনের পর তাকে গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী। গতকাল বুধবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে এ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এর আগে স্বামী সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কবরের পাশে তাকে সমাহিত করা হয়। বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button