জাতীয় সংবাদ

আমরা ওসমান হাদির আজাদির লড়াই অব্যাহত রাখবো: নাসীরুদ্দীন

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-১২ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। আমরা ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো। সাম্য ও হাদিসহ সব হত্যাকা-ের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি। গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে। গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে নানা স্লোগান দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর চলবে না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আজও ওসমান হাদির খুনিদের চিহ্নিত করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এনসিপির মুখ্য সমন্বয়ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার নির্বাচনি এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি সহ্য করা হবে না। এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকা-ের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি। তিনি বলেন, আমাদের প্রচারণায় শুধু আজাদীর প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না। নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার। অথচ কেউ কেউ তাকে ব্যাবহার করে নির্বাচনি ফায়দা লুটার চেষ্টা করছেন। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button