জাতীয় সংবাদ

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন জানান। ক্যাপশনে তিনি লিখেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সবাই মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদির লড়াইটা চালিয়ে যাই। এরপর তিনি বলেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে সাহায্য করতে ইচ্ছুকরা তার দেওয়া বিকাশ, নগদ বা ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। এর আগে ড. তাসনিম জারাসহ কয়েকজন প্রার্থীও ফেসবুকে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যাপক সাড়া পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button