জাতীয় সংবাদ

ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও বেড়ে সাড়ে ৮ শতাংশ

প্রবাহ রিপোর্ট ঃ ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে। আগের মাস নভেম্বরে এই হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। তবে এক বছর আগের তুলনায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বিবিএসের হিসাবে, জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার বেড়েছে। তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ- যা নভেম্বরে ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, আগের মাসে যা ছিল ৯ দশমিক ০৮ শতাংশ। তবে বার্ষিক তুলনায় মূল্যস্ফীতির চিত্র কিছুটা স্বস্তিদায়ক। ২০২৪ সালের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। সে সময় খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির ঊর্ধ্ব-নি¤œ ওঠানামা বাজারে সরবরাহ পরিস্থিতি, জ্বালানি ও পরিবহন ব্যয় এবং ডলারের বিনিময়হারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যদিও আগের বছরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে, তবু ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে আনতে বাজার ব্যবস্থাপনা ও নীতিগত সমন্বয় জোরদার করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button