জাতীয় সংবাদ

সৌদি থেকে ৪০ হাজার টন সার কিনবে সরকার

প্রবাহ রিপোর্ট : সৌদি আরব থেকে প্রায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমদানি সম্ভাব্য এই সার কিনতে খরচ হবে ১৯১ কোটি ৪১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৫তম লটের আওতায় এই সার আমদানি করা হবে। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button