জাতীয় সংবাদ

বালুর স্তূপের নিচ থেকে অটো চালকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বালুর স্তূপের নিচ থেকে সোহাগ হোসেন (৩৫) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সোহাগের পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার সকালে সোহাগ ঘর থেকে বের হয়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তারা জানায়, সোহাগ প্রায় এক বছর আগে বিদেশ থেকে দেশে এসে অটোরিকশা চালানো শুরু করে। তার সাথে কারও বিরোধ ছিল না। তবে সে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো। তার স্ত্রী শাহীনুর বেগম আট মাসের অন্তঃসত্ত্বা। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের-এর প্রস্তুতি চলছে, তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button