জাতীয় সংবাদ

মিনায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি, হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরবের মিনা ও মুজদালিফায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি হওয়ায় হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। শনিবার (২৩ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সৌদি সরকার সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতির মাত্রা বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে। একইসাথে হাজিদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা এড়িয়ে চলতে এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে থাকার পরামর্শ দেওয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ হাজিদেরকে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সব স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধকরণের ওপর জোর দিচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, নির্দেশনা মেনে চলুন, শান্তিপূর্ণভাবে হজ পালন করুন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button