জাতীয় সংবাদ

সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে

প্রবাহ রিপোর্ট ঃ বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। তবে, এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স কিংবা সিনেমা হল। বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ফলে স্টার সিনেপ্লেক্সসহ সকল মাল্টিপ্লেক্সের দর্শকদের ঈদের সিনেমা দেখতে কোন বাধা নেই। এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে সিনেমাহল ও সিনেপ্লেক্স। মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছেন। ফলে যেসব সিনেমা হলের সঙ্গে শপিং মল আছে সেসব নিয়ে দর্শকদের দুঃশ্চিন্তার কিছু নেই। উল্লেখ্য, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এরমধ্যে রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘পিনিক’, ‘অফিসার’ ও ‘তছনছ’। এগুলোর মধ্যে তারকানির্ভর বড় সিনেমার দাপটই নয়, দেখা মিলছে ভিন্ন স্বাদের গল্পেরও।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button