জাতীয় সংবাদ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিতের দাবি ইসরাইলের

প্রবাহ রিপোর্ট ঃ ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরান উপত্যকায় চলমান সামরিক হামলা স্থগিত করেছে ইসরাইল। ইসরাইলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর বরাতে এক উচ্চপদস্থ ইসরাইলি কর্মকর্তা এই দাবি করেছেন। তবে প্রতিবেদনটির সত্যতা এখনো নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই আপাতত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরাইল। তবে ইরানের বিরুদ্ধে আক্রমণ স্থগিত করলেও লেবানন সীমান্তে তাদের সামরিক তৎপরতা কমছে না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী দিনগুলোতেও দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর জোরালো ও পূর্ণশক্তির অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হিজবুল্লাহর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ওই কর্মকর্তা বলেন, ইসরাইলের বিভিন্ন শহর ও জনপদে যদি হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা অব্যাহত থাকে, তবে ইসরাইল তার পাল্টা জবাব দেবে। সেক্ষেত্রে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীগুলোতে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালানো হবে বলে তিনি সতর্ক করেছেন। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button