জাতীয় সংবাদ

মিডিয়া সেলের নামে ভুয়া কমিটির বিরুদ্ধে বিএনপির সতর্কবার্তা

প্রবাহ রিপোর্ট ঃ একই নামে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের ঘটনায় সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের পরিচয়ে পরিচালিত বিভিন্ন অননুমোদিত পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের পরিচয়ে পরিচালিত বিভিন্ন অননুমোদিত পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।সোমবার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্পষ্ট করে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ, কমিউনিটি সক্রিয় রয়েছে। অথচ বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনও সম্পৃক্ততা নেই।অননুমোদিত ও ভুয়া কমিটির বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button