জাতীয় সংবাদ

৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রবাহ রিপোর্ট ঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আন্দোলনরত অমৃত লাল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আতিক বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই কথা জানান আলেকান্দা কলেজের শিক্ষার্থী এহসানুল ইসলাম নাবিদ ও তৌফিকুল হক তামিম।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button