জাতীয় সংবাদ

বাংলাদেশের বন্যার্তদের ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে সহায়তা দেবে ওআইসি

প্রবাহ রিপোর্ট ঃ চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজারের বেশি পরিবারের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে নিযুক্ত ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্যভুক্ত ১৮টি মুসলিম দেশের দূতাবাস। যৌথ উদ্যোগে প্রায় ৪০ টন ত্রাণসামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে। বুধবার (১৫ জুলাই) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে ত্রাণ প্যাকেট প্রস্তুতের কার্যক্রম দেখা যায়। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিচ্ছেন। প্রতিটি ত্রাণ প্যাকেটে চাল, খেজুর, চিড়া, মুড়ি, চিনি, লবণ, বিশুদ্ধ পানি ও নুডলস রাখা হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। তাই দুর্যোগের সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো ফিলিস্তিনের নৈতিক দায়িত্ব। এ উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সংহতির প্রতীক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button