জাতীয় সংবাদ

৬ মাসে মব সহিংসতা-গণপিটুনিতে নিহত ১৩৩ : এইচআরএসএস

প্রবাহ রিপোর্ট ঃ চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় ৫৬ জন নিহত এবং ৫ হাজার ২৪৬ জনের বেশি আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১৩৩ জন এবং আহত হয়েছেন ২৫৬ জন। এছাড়া ২০০টি হামলার ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এমনটি দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির ২০২৬ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য এবং ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এ মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের ৫৬ জন নিহত এবং ৫ হাজার ২৪৬ জনের বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে ৫২৯টি ঘটনায় নিহত হয়েছিলেন ৭৯ জন এবং আহত হন ৪ হাজার ১২৪ জন। নিহত ৫৬ জনের মধ্যে বিএনপির ৩৭ জন (৬৬ শতাংশ), জামায়াতের ৬ জন (১১ শতাংশ), আওয়ামী লীগের ৩ জন, অন্যান্য দলের ৮ জন, একজন চরমপন্থী সদস্য এবং একজন সাধারণ নারী রয়েছেন। এছাড়া, ৮৩০টি সহিংস ঘটনার মধ্যে ৬৭৩টি (৮১ শতাংশ) ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সংঘাতে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button