জাতীয় সংবাদ

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন কায়সার কামাল

প্রবাহ রিপোর্ট ঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর পাশাপাশি, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিন আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়। তিনি আরও বলেন, একইভাবে ডেপুটি স্পিকারও যখন শপথ নেন, তখন শপথের অংশে বর্ণিত থাকে যে কোনো কারণে স্পিকারের চেয়ার শূন্য থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button