জাতীয় সংবাদ

উদ্বোধনের দিনই পিংক বাসে বলাকা পরিবহনের ধাক্কা

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীতে নতুন চালু হওয়া ‘পিংক বাস’ পরিষেবা উদ্বোধনের প্রথম দিনেই সামান্য দুর্ঘটনার শিকার হয়েছে। গাজীপুর থেকে আসার পথে বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিসি বাস সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা জানান, গাজীপুর থেকে আসার সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর প্রাথমিকভাবে কোনো আইনি বা জরিমানা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি স্পষ্ট করেন যে, জরিমানা করা বা শাস্তি দেওয়ার এখতিয়ার বিআরটিসির নয়; এটি বিআরটিএ ও ট্রাফিক পুলিশের কাজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button