জাতীয় সংবাদ

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, ওই গ্রামের শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) এবং তার শিশু কন্যা হৃদি দাশ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে চম্পা রাণী দাশ ও তার শিশু কন্যাকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, চম্পা রাণী দাশ অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ সুজন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাহাল করে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button