হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন জাহাজে হামলা ইরানের

প্রবাহ রিপোর্ট ঃ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি মার্কিন চালকবিহীন ‘সেলড্রোন-টাইপ’ (ঝধরষফৎড়হব-ঃুঢ়ব) ড্রোনে হামলা চালিয়ে সেটির মিশন ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসির বরাতে জানা গেছে, হরমুজ প্রণালী এলাকায় মার্কিন চালকবিহীন জলযানটির উপস্থিতি ও গতিবিধিকে ‘আগ্রাসী’ হিসেবে চিহ্নিত করে ইরানি নৌবাহিনী। পরিস্থিতি পর্যালোচনার পর তারা ড্রোনটিতে আঘাত হানে এবং এর মিশন প- করে দেয়। পারস্য উপসাগর ও আন্তর্জাতিক সমুদ্রসীমায় চালকবিহীন নজরদারি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে থাকে। অন্যদিকে, এই অঞ্চলে মার্কিন সামরিক বা প্রযুক্তিগত উপস্থিতি মেনে না নেওয়ার বিষয়ে বারবার সতর্ক করে আসছে তেহরান। আইআরজিসির এই অভিযানের পর মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে এখনো ওয়াশিংটনের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



