জাতীয় সংবাদ

আসামিদের ডিএনএ পরীক্ষাসহ ৩ দাবি অপ্রতিমের মায়ের

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লার আলোচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকা-ের তৃতীয় দিনেও উত্তাল রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কুবি শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অপ্রতিমের মা ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের পক্ষে হত্যাকা- নিয়ে নতুন তথ্য তুলে ধরা হয় এবং গ্রেপ্তারদের বয়স ডিএনএ পরীক্ষাসহ যাচাইয়ের দাবিসহ তিনটি দাবি জানানো হয়। মানববন্ধনে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা এসব দাবি তুলে ধরেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আজাদ হোসেন সরকার, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। ড. কামরুন নাহার শীলার দেওয়া তথ্য অনুযায়ী, হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নেন। এছাড়া ড. নাহিদা বেগম সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলেও জানানো হয়। তার দাবি, ওই গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন মামলার আরেক আসামি সাইফুল ইসলাম তুহিন (১৯)। এ ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি। ড. নাহিদা বেগমের দ্বিতীয় দাবি ছিল, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে। তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়ায় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়া অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনেরও দাবি জানান অপ্রতিমের মা। ড. কামরুন নাহার শীলা বলেন, আমি অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করেছি। তার অবস্থা খুবই খারাপ। তারপরও তিনি আমাকে কয়েকটি দাবি জানিয়েছেন। তার পক্ষ থেকেই আমি আজ এসব দাবি তুলে ধরছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button