জাতীয় সংবাদ

পালিয়ে যাওয়া পিচ্চি রাজাই একমাত্র আসামি

# শীর্ষ মাদককারবারী প্রিজনভ্যান থেকে পলাতক #
# ধরতে বর্ডারে পাহারা #

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় একমাত্র আসামি করা হয়েছে পলাতক পিচ্চি রাজাকেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে থাকা অবস্থায় বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা। ওসি মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজার সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কাজ চলছে। নিয়ম অনুযায়ী কারাগার থেকে নথি সংগ্রহ করতে চিঠি আদান-প্রদান করতে হয়। মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন। পাশাপাশি পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, পিচ্চি রাজাকে প্রিজনভ্যান থেকে যে স্থানে নামানো হয়েছিল, জায়গাটি অন্ধকার, ময়লা ও আবর্জনায় ভরা ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, ওই আবর্জনার মধ্য দিয়ে সে পালিয়ে যায়। ওসি আরও বলেন, পুরো তদন্ত কার্যক্রম শেষ হলে পিচ্চি রাজা কীভাবে পালিয়ে গেল এবং এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button