জাতীয় সংবাদ
জাতিসংঘের উইমেন হিরো সম্মাননা গ্রহণ করলেন বিলকিস খাতুন

প্রবাহ রিপোর্ট ঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ( এএফও) মহাপরিচালকের নিকট থেকে ‘১০০ উইমেন হিরোস’ সম্মাননা গ্রহণ করেছেন বাংলাদেশের কৃষি উদ্যোক্তা বিলকিস খাতুন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এফএও এর ১০০ উইমেন হিরোস ইন এগ্রিফুড সিস্টেমস’ কর্মসূচির আওতায় কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের ১০০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রকিবুল হক উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।তিনি বিলকিস খাতুনকে অভিনন্দন জানান।



