জাতীয় সংবাদ

রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশের ৪ কর্মকর্তা আটক

প্রবাহ রিপোর্ট : রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশের ৪ কর্মকর্তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা এসব তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর। ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কামারুম মুনিরা আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button