জাতীয় সংবাদ

চাকরি ফেরত চান বিডিআর বিদ্রোহের দায়ে চাকরিচ্যুতরা

প্রবাহ রিপোর্ট : ‘বিডিআর বিদ্রোহের’ দায়ে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) চাকরিচ্যুত সদস্যদের বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিডিআর কল্যাণ পরিষদ ও চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ ও স্বৈরাচার কর্তৃক চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্যরা’ ব্যানারে চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা। মানববন্ধনে তারা বলেন, ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের হেডকোয়ার্টার পিলখানায় ‘বিডিআর বিদ্রোহের’ নাম দিয়ে একটা অপ্রত্যাশিত নীরবে হত্যাকা- হয়েছিল। এই হত্যাকা-ের দায় এড়াতে পিলখানাসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থাপনার প্রায় ১৮ হাজার ৫১৯ জনের নামে মিথ্যা মামলা দিয়ে বিডিআর বিদ্রোহ নামে চালিয়ে দেওয়া হয়। তারা চাকরিচ্যুতসহ জেল-জুলুমের অত্যাচারের শিকার হন এবং এখনও অনেকে কারাগারে আছেন। এসময় তারা নিজেদের দাবি জানিয়ে আরও বলেন, যে সকল বিডিআর সদস্য ২০০৯ সালের পিলখানার মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন এবং বর্তমানে সাজা প্রাপ্ত হয়ে কারাগারে আছেন- প্রত্যেককে আবার বিজিবিতে ফিরিয়ে এনে আমাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেওয়ার এবং সাজাপ্রাপ্ত হয়ে এখনও যে সকল বিডিআর সদস্য কারাগারে আছেন তাদের প্রত্যেককে অবিলম্বে সাজা মওকুফ করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। এসময় তারা রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমানপ্রধান, বিজিবিপ্রধান, পুলিশপ্রধান, আনসারপ্রধান, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সুশীল সমাজ, সকল রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। এসময় মানববন্ধনে বক্তৃতা রাখেন রিয়াজ উদ্দীন, শফি আহমদ, আরিফ হোসেন, রেজাউল করিম, হাবিবুর রহমান, সোলায়মান মিয়া, মো. ইসহাক, মো. রায়হান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button