দৌলতপুরে সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাকসুদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি তদন্ত শেষে গঠিত কমিটি ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভেতর থেকে ৪/৫টি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিষয়টি বিভাগীয়ভাবে দেখা হচ্ছে। অভিযুক্ত ওই শিক্ষকের কাছে কৈফৎ তলফ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।
জানা গেছে, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র মঞ্জুর আহসান শিপলু। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা খতিয়ে দেখার জন্য খুলনা সদর থানা শিক্ষা অফিসার মো. শাহাজাহানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এ ব্যাপারে অভিযোগকারী বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র মঞ্জুর আহসান শিপলু জানান, বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা সুস্থ পরিবেশ ফিরে আসুক এমনটা প্রত্যাশা। পাশাপাশি আরো প্রত্যাশা রাখি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রামনিত হলে সংশ্লিষ্টরা যেন যথাযথ ব্যবস্থা গ্রহন করেন। এতে একদিকে যেমন কেউ অন্যায় করে সরতে পারবে না, অন্যদিকে বিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ বিরাজ করবে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাকসুদ হক জানান, এ ব্যাপারে আমি কিছু জানি না যেহেতু তদন্ত হয়েছে, কিছু তো একটা হবে।
থানা শিক্ষা অফিসার ও গঠিত তদন্ত কমিটির প্রধান মো. শাহাজাহান জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়ে ছিল। তদন্ত সঠিক হওয়া উঠিত। বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন জেলা শিক্ষা অফিসারের নিকট জমা দিয়েছি। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভেতর থেকে ৪/৫টি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিষয়টি বিভাগীয় ভাবে দেখা হচ্ছে। আমরা অভিযুক্ত ওই শিক্ষকের কাছে কৈফৎ তলফ করেছি। আমরা আরো জানতে পেয়েছি, শিক্ষদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে। বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করবো।



