স্থানীয় সংবাদ

খুলনায় বিএনপি’র কমিটিতে ‘অনুপ্রবেশ’: ক্ষোভে ফুঁসছে নেতাকর্মীরা!

স্টাফ রিপোর্টার ঃ জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটিতে আওয়ামী লীগের সহযোগী মোহাম্মদ কবির আকুঞ্জি এবং বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি মোহাম্মদ আনিসুর মোল্লাকে সদস্য করায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার বিকালে কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনায় ক্ষোভ জানিয়ে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মেলন বিএনপি নেতা কবির গোলদার। পারভেজ মোল্লার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য রকিবুল ফকির রকিব (খুলনা জেলা বিএনপি ও ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি কমিটির সদস্য), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম ইমরান, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ইমরান শেখ, সদস্য সচিব আল আমিন শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম শেখ, শরিফুল ইসলাম, খান জাহান মুন্সি, শাহিন শেখ, এনামুল শেখ, শাহবুদ্দিন ফকির, রুকু শেখ, এবং আশিকুর রহমান আশিক। বক্তারা অবিলম্বে বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেয়ার দাবি জানান এবং দলের ভেতরে এমন ‘অনুপ্রবেশের’ তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button