স্থানীয় সংবাদ

খুলনায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের আঞ্চলিক কর্মশালা

স্টাফ রিপোর্টার : স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস)আয়োজনে দৌলতপুরে খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কনফারেন্স রুমে সোমবার সকালে বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার (সরেজমিন উইং) পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।। সভাপতির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদাভিত্তিক ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি,বৈচিত্র্য আনয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নই এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রোফাইল ছাড়া কোন কৃষক প্রদর্শনী করবেন না। সকল প্রকল্পে আলাদা আলাদা কৃষক লিড ফার্মার থাকতে হবে। নতুন নতুন কৃষককে উদ্বুদ্ধ করতে হবে ও তাদেরকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে চাষের আওতা বাড়াতে হবে। পলি মালচিং পেপার পরিবর্তে কৃষকের খরচ কমাতে আমরা গ্রামের যে কচুরিপানাগুলো রয়েছে সেগুলো থেকে কৃষককে ব্যবহার করতে আমরা কৃষি অফিসারগন পরামর্শ দিতে পারি। এতে করে কৃষকের খরচ কমবে এবং লাভবান হবে। লবণাক্ততা কমাতে ও সবুজ সার তৈরিতে ধনচে চাষে কৃষককে উৎসাহিত করতে হবে। পতিত জমি যেন পড়ে না থাকে সেজন্য কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করতে হবে। খুলনা কৃষি সম্প্রসারণ ১৮ শত কেজি প্রনোদনার বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেছে। আমরা আমন কাটার আগে রিলে সিস্টেমে ধানের মধ্যে সরিষা লাগাতে পারি। একটি বাড়তি ফসল কৃষক ঘরে তুলতে পারে।এ থেকো কৃষক লাভবান হবে। আমরা কৃষিবিদগন কৃষকদেরকে মাঠে থেকে সকল বিষয়ে উৎসাহিত করব,যাতে করে কৃষি এগিয়ে যায়। আর কৃষি এগিয়ে গেলে আমাদের কৃষিবিদদের মাঠের কাজ সফল হবে দেশ এগিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন দৌলতপুর এটিআই এর সাবেক অধ্যক্ষ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য কৃষিবিদ এস এম ফেরদৌস, দৌলতপুর এটিআই’র অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন, খুলনা অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিভাস চন্দ্র সাহা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম,এসএসিপি-রেইনস প্রকল্পের পরিচালক ডঃ মুহাম্মদ এমদাদুল হক, এসএসিপি রেইনস উপ প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনহিন, এসএসিপি সিনিয়র মনিটরিং অফিসার ডঃ মোঃ হাবিবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাগণ, উপজেলা কৃষি অফিসারগন, উপ-সহকারী কৃষি অফিসারগণ ও কৃষক-কৃষাণীগণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button