চলাচলে জনদুর্ভোগের শেষ নেই অবহেলিত রূপসার রাজাপুর টু কাছারিঘাট সড়ক : দেখার নেই কেউ

রূপসা প্রতিনিধি: চলাচলে জনদুর্ভোগের শেষ নেই অবহেলিত রূপসার রাজাপুর টু কাছারি ঘাট সড়ক; দেখার নেই কেউ। ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুরের বারো পুনের মোড় থেকে কাছারিঘাট ও কালীবাড়ি ঘাট যাওয়ার একমাত্র সড়কটির বেহালদশা।প্রতিনিয়ত জনদুর্ভোগ পোহাতে হচ্ছে ৫০ হাজারেরও বেশি পথচারীর। নড়াইলের কালিয়া,গাজীর হাট, কোলা বাজার, তেরখাদা ও রূপসা সহ বিভিন্ন উপজেলা থেকে খুলনা শহরে চলাচলের সহজ রূট হওয়ায় এই রাস্তাটি ব্যবহার করে প্রায় ৫০ হাজারেরও বেশি পথচারি। বড়বাজার, সদরথানা, রেলষ্টেশন, শপিংমল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস যথা খুলনার প্রাণ কেন্দ্রের যাওয়ার একমাত্র সহজ মাধ্যম হওয়ায় মানুষ এই রাস্তাটিকে বেছে নেয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সড়ক টি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে কোহিনূর মাদ্রাসার সামনে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের।একটু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি জমে যায়।এতে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। তেমনি বিভিন্ন চর্মরোগ,এলার্জি সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয় এই এলাকার শিশুসহ সকল বয়সের মানুষ। খুলনা শহর লাগোয়া হওয়ার রূপসা উপজেলায় যে উন্নয়ন হওয়া উচিত ছিল,বারবার ক্ষমতার পালাবদলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া । সাধারণ মানুষের দাবি এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করে চলাচলে উপযোগী করতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন ।১নং আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ বলেন, রাস্তাটি সংস্কারের ব্যপারে এলজিইডি’র কর্তৃপক্ষকে আমি একাধিকবার আবেদন করেছি। তারা এখনও কোন ব্যবস্থা নেয়নি। তবে রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা দরকার বলে আমি মনে করি। তেলির মোড়ের জে কে স্টুডিও স্বত্বাধিকারী জুয়েল খাঁন বলেন,আইচগাতি ইউনিয়নের এই রাস্তাটা দেখার মত কেউ নেই। এখানে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয় এই এলাকায় রোগীদের যাতায়াত খুব কষ্টকর । এই রাস্তাটা এমন বেহাল অবস্হা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশু ব্যবস্থা নেবেন আশা করছি।



