স্থানীয় সংবাদ

দৌলতপুরে নয়া সন্ত্রাসী মমি সহযোগীসহ গ্রেপ্তার

# আসামী মমির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে

স্টাফ রিপোর্টার ঃ খুলনার দৌলতপুরের নয়া সন্ত্রাসী, একাধিক মামলার আসামী মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২৫) কে তার সহযোগী মো: সজীব শেখসহ গ্রেপ্তার করেছে কেএমপির গোয়েন্দা শাখা। রবিবার (২৫ মে) দিনগত সন্ধ্যায় কেএমপি ডিবির বিশেষ অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীকে নগরীর সোনাডাঙ্গা থানার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। কেএমপি সূত্রে জানা যায়, মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ মে) সন্ধ্যা ৬টায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানার গাজী মেডিকেলের সমানে থেকে সহযোগীসহ সন্ত্রাসী মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মমি দৌলতপুরের পাবলা হাঁস খামারের পাশের এলাকার শামীম জমাদ্দারের পুত্র। এ সময় তার সহযোগী মোঃ সজীব শেখ (১৬) কেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সজীব দৌলতপুর ৬নং ওয়ার্ডস্থ পাবলা সাহাপাড়া এলাকার মোঃ ইব্রাহীম শেখের পুত্র। সন্ত্রাসী মমির বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় আরো ৬টি মামলা রয়েছে বলেও জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button