স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় ভূমি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি,” ভূমি উন্নয়ন কর দিন নিয়ম মেনে,”ভূমির মালিকানা রাখুন নিরাপদে” ভূমির মালিকানা প্রমানে,দাখিলা নিন নিজ উদ্যোগে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ শাওন’র স্বাগত বক্তব্যে ও সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । সভায় বিশেষ বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার,সাব-রেজিষ্টার অঞ্জু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম সাধারণ সম্পাদক পরাগ রায়, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, কাননগুয়ো মোঃ মাহতাব, সার্ভেয়ার মোঃ ইব্রাহীম, মোঃ ইনসান, মোঃ সাইফুল ইসলাম, প্রসেনজিৎ কুমার দাস, জলমা তহশিল অফিসের নায়েব মোঃ কামরুজ্জামান, বালিয়াডাঙ্গার নায়েব সহ সেবা গ্ৰহীনকারিরা । সমাপনী অনুষ্ঠানে শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসময় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । ভূমি সেবা মেলা উপলক্ষ্যে ভূমি সেবা গ্ৰহিতারা স্বতঃস্ফূর্ত ভাবে ৩ দিনব্যাপী মেলায় ভূমি সেবা পেয়েছে।উল্লেখ্য বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ শরীফ শাওন,গত ইংরেজি১৭/১০/২০২৪অক্টোবরবটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন।এবং২০২৫সালের মে মাসের ২০ তারিখ পর্যন্তপ্রায় ১২ হাজারের অধিক ১৪৩ ধারার বিধান মতে নামজারি ই- মিউটেশন কেসের অনুমোদন করেনযার সরকারি রাজস্ব আয় প্রায় দুই কোটি টাকার মত,ইতিপূর্বে বটিয়াঘাটায় কোন সহ-কারি কমিশনার ভূমি সরকারের এত রাজস্ব আদায় করতে সক্ষম হয়নি যা উনি করেছেন।আর তার এই কাজের সহযোগিতা করেছেন কানানগো মোঃ মাহাতাব উদ্দিন এবং সার্ভেয়ার মোঃইব্রাহিম হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button