স্থানীয় সংবাদ
খুলনা মহানগর বিএনপির পাঁচ দিনের কর্মসুচি শুরু আজ

#শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদাতবার্ষিকী #
স্টাফ রিপোর্টার ঃ ৩০ মে (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে। খুলনা মহানগর বিএনপি দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবার ৫দিনের কর্মসূচির প্রথমদিন বুধবার (২৮ মে)। গতকাল খুলনা মহানগরের অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোক র্যালি, দোয়া মাহফিল ও শহীদ জিয়ার উপর বিশেষ ক্রোড়পত্র প্রদান করা হবে শিক্ষার্থীদের মাঝে।



