স্থানীয় সংবাদ

খুলনায় বন্ধ ঘোষিত পাটকলগুলো পরিদর্শনে বিজেএমসির চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দীন শিকদার মঙ্গলবার খুলনায় বন্ধ ঘোষিত পাটকলগুলো পরিদর্শনে আসেন। সকালে তিনি খালিশপুর, ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলস পরিদর্শন করে। পরে তিনি প্লাটিনাম অফিসার্স ক্লাবে সব মিলের প্রকল্প প্রধানদের সাথে মত বিনিময় করে প্লাটিনাম শ্রমিক কলোনী পরিদর্শন করেন। তিনি বলেন, সরকার আপাতত বন্ধ মিল পুণরায় চালু করার কোন চিন্তাভাবনা করছেন না। তবে লিজ প্রথা চালু থাকবে। ক্রমে তা প্রতিটি মিল এ প্রক্রিয়ায় চালু হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন বিজেএমসির জোনাল জিএম এমডি গোলাম রব্বানী, প্লাটিনাম মিলের জিএম মুরাদ হোসেন, ক্রিসেন্ট মিলের জিএম কামরুল ইসলাম, দৌলতপুর জুট মিলের জিএম তানজিলা মাহমুদ, ইস্টার্ন জুট মিলের জিএম বিমল কুমার চক্রবর্তী, খালিশপুর জুট মিলের জিএম খলিলুর রহমান, স্টার জুট মিলেল জিএম মোঃ আবুল কালাম, জেজেআই জুট মিলের জিএম কালাম মল্লিক, কার্পেটিং জুট মিলের জিএম আহমেদ হোসাইন, আলিম জুট মিলের জিএম শাওন মাহমুদ প্রমূখ। চেয়ারম্যান প্লাটিনাম মিল শ্রমিক কলোনীর ভিতর গরুর খাবার অবিলম্বে বের করে দেয়ার নির্দেশনা দিয়ে যান। একই সাথে উক্ত তিনটি মিল লিজ প্রথা চালুর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button