স্থানীয় সংবাদ

খুলন বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালককে ঢাকায় সংযুক্ত

# প্রবাহ অনলাইনে সংবাদ প্রচারের জেওে #

স্টাফ রিপোর্টার ঃ গত ২৫ মে রবিবার খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির সংবাদ প্রচার করে দৈনিক প্রবাহের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম প্রবাহ নিউজ টিভি। সংবাদটি রাতারাতি ভাইরাল হলে ২৪ ঘন্টার মধ্যে সেই কর্মকর্তাকে ঢাকা প্রধান অফিসে সংযুক্ত করে কর্তৃপক্ষ। খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের একজন কর্মকর্তা বদলির বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, কুষ্টিয়ায় কর্মরত এক নারী স্বাস্থ্যকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাত বছর শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক বিকাশ কুমার দাসের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী জানান, মেহেরপুরে কর্মরত থাকাকালীন সময়ে ওই নারীর সাথে অভিযুক্ত কর্মকর্তার সু-সম্পর্ক হয়। বন্ধুত্বের সম্পর্ক থেকে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। ঘনিষ্টতার একপর্যায়ে হয় শারীরিক সম্পর্ক। অভিযুক্ত এই কর্মকর্তা সনাতন ধর্মাবলম্বী হলেও ওই মুসলিম নারীকে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের প্রতিশ্রুতি দেয়। নিজেকে স্ত্রী ও সন্তানহীন দাবি করেন তিনি। ওই নারীকে বিয়ের আশা দিয়ে সাত বছর অতিক্রম হয়ে যায়। বিয়ের কথা বললে, বিভিন্ন তালবাহানা করতে থাকে এই কর্মকর্তা। প্রতিমধ্যে তিনি মেহেরপুর থেকে বদলি নিয়ে অন্যত্র চলে যায়। গত বছর জুলাই মাসের ৯ তারিখে যোগদান করেন খুলনায়। পরে ভুক্তভোগী নারী জানতে পারেন ঐ কর্মকর্তার স্ত্রী ও সন্তান রয়েছে । অতঃপর গত ২৫ মে রবিবার খুলনা বিভাগীয় অফিসে ওই কর্মকর্তার সাথে মুখোমুখি হয় ভুক্তভোগী নারী। কিন্তু প্রথমে তার সাথে সম্পর্কের কথা অস্বীকার করলেও, পরবর্তীতে স্বীকার করেন।
এ বিষয়ে ওই কর্মকর্তার নিকট জানতে চাইলে, তিনি প্রথমে ওই নারীর সাথে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে জানান। এক পর্যায়ে, ওই নারীর সাথে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একান্ত সময়ের কিছু তথ্য উপাত্ত তুলে ধরলে বলেন ” আমি কোন মন্তব্য করব না। আমার নামে আইনগত ব্যবস্থা নেওয়া হলে, আমি আদালতে গিয়ে বুঝবো “।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button