স্থানীয় সংবাদ

নগরীতে ৫ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ ২৭ মে দুপুরে নয়াবাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি রুবেল শেখ (২৫) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাকে ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে দৌলতপুর থানা পুলিশ ২৭ মে রাতে দফাদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি জাহিদুল ইসলাম (২৫) নামের মাদক কারবারীকে গ্রেফতার হবে। তাকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশ ২৭ মে বিকালে খালিশপুর থানাধীন বড় বয়রা পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি কাজী মিলন (৩৮) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। এছাড়া খুলনা সদর থানা পুলিশ ২৭ মে দুপুরে নিরালা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জাকির হাওলারদার(৩৯) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে খুলনা সদর থানা পুলিশ ২৭ মে রাতে পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তৈয়বুর রহমান (২৬) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button