স্থানীয় সংবাদ

যশোরে প্রকাশ্যে হত্যার হুমকি! মামলার বাদীকে ভয়ভীতি

যশোর ব্যুরো ঃ যশোরে একটি চলমান সিআর মামলার (নং: ১৭৯৭/২৫) বিবাদীর লোকজনের ফোনে প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের শিকার হয়েছেন মোশারফ হোসেন নামে এক যুবক। ওই যুবক বুধবার (২৮ মে ২০২৫) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন হুমকিদাতার বিরুদ্ধে। যার যার জিডি নং২২৪৫)। ভুক্তভোগী মোঃ মোশারফ হোসেন (৩৭),তিনি যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া ঘোপ গ্রামের বাসিন্দা এবং মিজানুর রহমানের ছেলে। জিডিতে মোশারফ হোসেন উল্লেখ করেন,২৮ মে সকাল ১০টা ৪৪ মিনিটে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থানকালে ০১৭০৯-৮৯২৭৩৪ নম্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মামলা সংক্রান্ত বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর সকাল ১১টা ০৭ মিনিটে ০১৭৬৬-১৭৬২৪১ নম্বর থেকে আরেকটি ফোন আসে। ফোনে বলা হয়:“তুই থানায় আয়! খুন জখম করব, মিথ্যা মামলা দিব। টাকা-পয়সা নিয়ে থানায় আসবি!” অভিযোগ অনুযায়ী, কথাগুলোর পাশাপাশি তাকে লাগাতার অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রফিকুল ইসলাম ও গোলাম রসূলের নাম জিডিতে উল্লেখ করেছেন মোশারফ হোসেন। তারা ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং পুরো পরিস্থিতি প্রত্যক্ষ করেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,“অপরাধী যেই হোক না কেন,আইনের আওতায় আনা হবে। জিডির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।” ভুক্তভোগী মোশারফ হোসেন আশঙ্কা প্রকাশ করেন, হুমকিদাতা যে কোনো সময় তার ওপর হামলা চালাতে পারে কিংবা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করতে পারে। তিনি নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যেন মোবাইল প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button