স্থানীয় সংবাদ
যশোর সীমান্তে ১৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

যশোর ব্যুরো ঃ ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন মঙ্গলবার ২৭ মে রঘুনাথপুর, বেনাপোল ও আমড়াখালী এলাকায় বিশেষ অভিযানে ১৪ লাখ ১৩ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, গাঁজা, বিয়ার, শাড়ি, কসমেটিকস, চকলেট, কাপড়, তামাক ও মোটরসাইকেল পার্টস। বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে তাদের অভিযান অব্যাহত থাকবে।



