বাগেরহাটের পুর্ব-সুন্দরবন থেকে আবারও হরিণের চামড়া ও মাথাসহ ২ চোরা শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পুর্ব-সুন্দরবন থেকে আবারও শিকার করা হরিণের চামড়া ও মাথাসহ দুই জন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার এ দুজন কে বাগেরহাট আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেয়। এর আগে পুর্বসুন্দরবন বিভাগের কোকিলমনি টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিক মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন্য প্রানী সংরক্ষন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরি বুধবার সকালে জানান, গত সোমবার (২৬ মে) সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন মামুন ও রহিম নামে দুই ব্যক্তি। বনরক্ষীরা ওই দুই ব্যক্তিকে আটক করে এবং ঘটনাস্থলে থাকা দুটি নৌকা তল্লাশি করে ৪০ কেজি কাঁকড়া, ২১টি মাছ ও কাকড়া ধরার ফাদ ও সোলার প্যানেল জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশে একটি গাছে ঝুলানো অবস্থায় রাখা একটি হরিণের চামড়া ও তিনটি শিং ওয়ালা হরিণের মাথা উদ্ধার করা হয়। হরিণের মাংসগুলো পচে গেছে। চামড়া ও মাথা জব্দ করেছি। আটক দুইজনের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামিরা হলো বাগেরহাটের মোংলার চাঁদপাই এলাকার সুলতান খানের ছেলে মামুন খান (৩৩) ও একই এলাকার শেখে আক্কাছ আলীর ছেলে আব্দুর রহিম (২১)।



