স্থানীয় সংবাদ

কলারোয়া সীমান্তে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও চশমা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া ও সুলতানপুর এবং ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে অভিযানকালে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা থেকে ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তের কাদপুর থেকে ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা ও সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের পোতা নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বিহারীনগর নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে বৃহস্পতিবারের অভিযানে কলারোয়া সীমান্তে ৬ লাখ ৩১ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করে বিজিবি। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বৃহস্পতিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button