স্থানীয় সংবাদ

চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার,

# খুলনার শিরোমণিতে অবস্থিত ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ান #
# বিকাশ এবং অনলাইন প্রতারণাসহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করছে #
# কাজ করছে অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের চৌকস একটি টিম

এস. ইউ, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার নগদ টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পূর্বের ধারাবাহিকতার অংশ হিসেবে মে মাসে উদ্ধারকৃত মোবাইল এবং নগদ টাকা হস্তান্তর করা হয়। এ উপলক্ষে গতকালে আনুষ্ঠানিকভাবে এপিবিএন ৩৮ (আটত্রিশ)টি মোবাইল এবং বিকাশ প্রতারণার মোট ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও ২ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করেন।
খুলনার শিরোমণিতে অবস্থিত ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্র জানিয়েছে, ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্ত কাজ করে থাকে। অধিনায়কের সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মে মাসে ৩, এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্ত হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৩৮ (আটত্রিশ)টি মোবাইল এবং বিকাশ প্রতারণার মোট ৫০,০০০/ (পঞ্চাশ) হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও ২টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করেন। হারানো মোবাইল এবং উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button