জাতীয় সংবাদ

স্কুলে বিধ্বস্ত বিমান হয়ে নিহত ২০ : বেশিরভাগই শিশু

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন ১৬৪ জন। এদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। রাত ৮টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে এটি দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বিধ্বস্ত বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। জানা গেছে গতকাল সোমবার ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো অফ ফ্লাইট ট্রেনিং যার কারণে তিনি কোনো ট্রেইনার ছাড়া একাই ফ্লাইট পরিচালনা করছিলেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়। অবশ্য ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, নিহতের সংখ্যা ১৯। আইএসপিআরের হিসাব মতে, নিহতদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে দুজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুজন, উত্তরা আধুনিক হসপিটালে একজনের লাশ রয়েছে। আর আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, সিএমএইচে ১৪ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, কুয়েত মৈত্রী হাসপাতাল আটজন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button