জাতীয় সংবাদ

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক নাহিদ ইসলামের

প্রবাহ রিপোর্ট ঃ উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া উদ্ধারকাজে সহায়তা, আহতদের চিকিৎসা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। জাতীয় যুবশক্তি ও ডক্টরস উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ারও নির্দেশনা দেন নাহিদ। গতকাল সোমবার এনসিপির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে ডা. আব্দুল আহাদের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করছে। টিমের অন্য সদস্যরা হলেন- এনসিপির হেড অব হেলথ উইংয়ের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ, সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, সদস্য মো. ইউসুফ জামিল, ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম, ডা. সাব্বির আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button