জাতীয় সংবাদ

সড়কের পাশে পড়ে ছিল দুই নারীর লাশ

প্রবাহ রিপোর্ট ঃ পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় সড়কের পাশে পড়ে ছিল দুই নারীর লাশ। গতকাল সোমবার সকালে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহতদের বয়স আনুমানিক ৬০ ও ৩৫ বছর। স্থানীয়রা জানান, ওই দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button