৩১ অক্টোবরের লংমার্চটিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নির্বিঘœভাবে সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান

# ১১ দলীয় ঐক্য খুলনার প্রস্তুতি সভায় মিয়া গোলাম পরওয়ার #
স্টাফ রিপোর্টার ঃ জনগণের অধিকার আদায়, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ এবং সুনির্দিষ্ট সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া মহাসড়ক লংমার্চ। এই ঐতিহাসিক লংমার্চটিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নির্বিঘœভাবে সফল করে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। প্রস্তুতি সভায় তিনি এই লংমার্চের গুরুত্ব তুলে ধরে বলেন, জনতার এই শান্তিপূর্ণ লংমার্চ দেশের রাজনীতি ও অধিকার আদায়ের সংগ্রামে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, এনসিপির খুলনা মহানগর আহবায়ক আহম্মদ হামীম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, খেলাফত মজলিসের সাকিব, এবি পার্টির মনিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে নেতবৃন্দ ১১ দলীয় ঐক্য খুলনা আয়োজিত পথসভাস্থল বাবরী চত্বর (শিববাড়ি মোড়) পরিদর্শন করেন। কোথায় পথসভার মঞ্চ হবে, লংমার্চের গাড়ি বহর কোন রুট হয়ে খুলনা শহরে প্রবেশ করলে জনসাধারণের ভোগান্তি কম হবে তা নির্ধারণ করেন।
১১ দলীয় ঐক্যের এই শীর্ষ নেতা বলেন, আমাদের উত্থাপিত সাত দফা দাবি আজ দেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি। গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার–সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি-একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই দাবিগুলোর কোনো বিকল্প নেই। দেশের মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। আজকের এই প্রেক্ষাপটে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ জনবিচ্ছিন্ন শক্তির বিরুদ্ধে জনমতের এক শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি বলেন, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং অহিংস। অতীতের যেকোনো সময়ের চেয়ে আজ জনগণের ঐক্য অনেক বেশি সুদৃঢ়। ৩১ অক্টোবরের এই লংমার্চে ঢাকা থেকে শুরু করে খুলনা, যশোর ও কুষ্টিয়ার প্রতিটি পয়েন্টে লাখ লাখ জনতা যুক্ত হবেন। এই লংমার্চের যাত্রাপথকে নিরাপদ ও জনদুর্ভোগমুক্ত রাখতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলার ফাঁদে পা না দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের উদ্বোধনী সমাবেশের মধ্যদিয়ে শুরু হবে। ৩১ অক্টোবর সকাল ৭টায় সেখানে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চ খুলনার উদ্দেশে রওনা হবে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।
সভায় লংমার্চ কর্মসূচির সফলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়নে থানা, ওয়ার্ড ও ইউনিটে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
মিয়া গোলাম পরওয়ার দলের সকল স্তরের জনশক্তি, সহযোগী সংগঠন এবং ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে, জনগণের অধিকার আদায়ের এই লংমার্চকে সফল করে তুলি। পথে পথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সাধারণ মানুষের চলাচল নির্বিঘœ এবং আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। আমাদের সুশৃঙ্খল উপস্থিতি ও শান্তিপূর্ণ অবস্থানই আমাদের প্রতিপক্ষের ষড়যন্ত্রের মোক্ষম জবাব দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।



