জননিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না

# নাশকতা-অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মনা-তুহিনের #
স্টাফ রিপোর্টার ঃ সাধারণ মানুষের জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেছেন, নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন কিংবা সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে। সোমবার (২৩ নভেম্বর) খালিশপুর থানা বিএনপি আয়োজিত নাশকতা ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিবার্টি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মনা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন সহিংসতা ও নাশকতার মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলা এবং ভয়ভীতি ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। জনগণের জীবন, সম্পদ ও স্বাভাবিক চলাচল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। তিনি বলেন, নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকা- চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক ও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, রবিউল ইসলাম রুবেল, লিটন খান, সাইফুল ইসলাম, শেখ কাজী শামীম, আহসানউল্লাহ বুলবুল, মো. জাহাঙ্গীর, জাহিদুর হোসেন, কাজী একবাম মিন্টু, ইয়েদাব আলী তরফদার, শাহানাজ সরোয়ার, বেলাল কাসেন সুমন, সিরাজ হোসেন মানিক, দীন মোহামুদ, আলমগীর হোসেন, আ. রহিম, গোলাম মোস্তফা, গাজী সালাহ উদ্দিন, নূরুল ইসলাম নুরু, সবুজ হাওলাদার, মফিজুর রহমান মানু, আ. কালাম ও খোদাবক্স কোরাইশী কাল্লুসহ স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চিত্রালী বাজার, পিপলস, ক্রিসেন্ট ও প্লাটিনাম এলাকা প্রদক্ষিণ করে হার্ডবোর্ড মোড়ে গিয়ে শেষ হয়।



