জাতীয় সংবাদ
ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্যজোট প্যানেল

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল সোমবার মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ফরম সংগ্রহ শেষে আজ মঙ্গলবার প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন উমামা। জানা গেছে, প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন। উমামা ফাতেমা বলেন, আমরা যোগ্যতা দেখে আগামীকাল (মঙ্গলবার) প্যানেল ঘোষণা করবো। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করবো।



