খেলাধুলা

নির্বাচন প্রসঙ্গে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় দেখার পাশাপাশি খেলোয়াড়দের পক্ষে কাজ করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংক্ষেপে যাকে কোয়াব নামেই চেনে সবাই। আজ বৃহস্পতিবার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে কোয়াবের নির্বাচন। সেখানে ভোট দিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। সেখানে তাকে নির্বাচনে না দাঁড়ানো নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বেশ কৌশলী জবাব দিয়েছেন তামিম। তামিম বলেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে (কোয়াব নির্বাচনে) আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ক্রিকেট ক্যারিয়ারের ১৫-১৬ বছরে এটা দেখতে পারিনি। আজ এটা দেখে আমি নিজেও অনেক খুশি।’ প্রথমবারের মতো চোখের সামনে কোয়াব নির্বাচন দেখে উচ্ছ্বসিত তামিম, ‘এমন অনেক সিনিয়র ক্রিকেটার আছেন যার সাথে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। এটা সুন্দর কার্নিভালের মতো হলো। ব্যাপারটা সুন্দর। এটা ধরে রাখতে হবে। কঠিন সময় এখন শুরু হবে। রিফর্ম করা, নির্বাচন করা, নতুন সভাপতি… কমিটি তো প্রায় পেয়েই গেছি। তারপর যে কাজগুলো সেদিকে মনোযোগ দিতে হবে।’ নতুন কমিটি সব ভুল শুধরে এগিয়ে যাবে দাবি তামিমের, ‘যেহেতু আমরা রিফর্মের মধ্যে ছিলাম এবং দ্রুত নির্বাচন করাতে চেয়েছিলাম, আমি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম না তবে আমার সাথে কথা হতো। এখানে অনেক কিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, ওমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচক হয়ে যাক, কমিটি হয়ে যাক। তারপর তাদের ২ বছর সময় থাকবে। এর মধ্যে সব সিস্টেমেটিকভাবে করে ফেলতে হবে। এখন পর্যন্ত খুব ভালো লাগছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button