জাতীয় সংবাদ

োসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রবাহ রিপোর্টঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে শমসের নগর সীমান্তে বিএসএফের গুলিতে সবুজ (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এখন পর্যন্ত লাশ ভারত সীমান্তে রয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সবুজ জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। সীমান্তের ৮৬৪ নং মেইন পিলারের ৫ এক্স এর কাছে গেলে তাকে ভারতীয় ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি করলে মারা যান। শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন একজন বাংলাদেশি নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। অপরদিকে ৬১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে। পাটগ্রাম থানা পুলিশের সূত্র জানিয়েছে, একটি বৈঠক হয়েছে। বিজিবি-বিএসএফ পর্যায়ে বৈঠকের পর লাশ হস্তান্তর হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button