জাতীয় সংবাদ

সাইবার মামলায় ববি কর্মকর্তা কারাগারে

প্রবাহ রিপোর্ট : সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করা হয়। সেলিনা বেগমের বিরুদ্ধে গত ৫ই ডিসেম্বর ২০২৫ তারিখে সাইবার ট্রাইব্যুনাল কোতোয়ালি থানায় একটি মামলা হয়। যার জি আর নং ৭৮৯/২৫ এবং মামল নং ১৪। উক্ত মামলার শুনানি শেষে আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেলিনা বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সেলিনা বেগমের বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক এক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করায় আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই বিষয়ে উপাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই আদালতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আদালত যে সিদ্ধান্ত দেবেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button